IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> যুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

যুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শাহ মখদুম থানার ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান রনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে তিনটায় নগরীর বিমান চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী যুবদল নেতা শাকিলুর রহমান রন নিজে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় কার্যালয়ে কয়েকজন চোরকে আটক করে মারধর করে স্থানীয় জনতা। ঘটনার সময় যুবদল নেতা শাকিলুর রহমান রন মাননীয় ভূমিমন্ত্রীর আরডিএ পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয়ে এসে তিনি দেখেন, চোরদের আটকে রেখে জনতা মারধর করছে। পরিস্থিতি দেখে তিনি তাৎক্ষণিকভাবে শাহ মখদুম থানায় খবর দেন এবং পরবর্তীতে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করেন। ওই চোরদের বিরুদ্ধে শাহ মখদুম থানায় একটি নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে। অথচ এই ঘটনার সঙ্গে শাকিলুর রহমান রন কোনোভাবেই জড়িত ছিলেন না।

উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদের নিন্দা ও দাবি বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু অনলাইন সংবাদমাধ্যম সঠিক তথ্য যাচাই না করেই শাকিলুর রহমান রনের নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে। এর ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা এই বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর পেছনে জড়িত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে মানববন্ধনে অভিযুক্ত শাহ মখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান রন সহ অত্র এলকাবাসী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031