IMG-LOGO

বৃহস্পতিবার, ২৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকারগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভাসম্পত্তি দখল ও জাল ওয়ারিশ সনদের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের ট্রাফিক ও আইন সচেতনতায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণতানোরে ৩০ বছর ধরে জমি দখল প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাত পরিবারেরগোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানাশুধু মাদক সেবীদের আটক করে লাভ হবে না, মাদক কারবারিদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে : এমপি মিলনরাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, রাষ্ট্রপতি পদে নতুন মুখকেচট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাইপোরশায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণচাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেতর থেকে উদ্ধার ভ্যানচালকের মরদেহ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের দেশ’সিটি কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল‘স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না’
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ভিডিও ভাইরাল গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

ভিডিও ভাইরাল গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

ধূমকেতু নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী মো. নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

তিনবারের এমপি গাজী নজরুল জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। তাকে জামায়াতের রুকন (সদস্য), কেন্দ্রীয় শুরাসহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

সংবাদমাধ্যমের নজর এড়াতে বুধবার রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক হয়।

জামায়াত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পর সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়। তাকে জামায়াতের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

গত সোমবার রাতে ৭৫ বছর বয়সী গাজী নজরুলের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে থাকা ১৮ বছরের তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল। ওই তরুণী জানান, ১৭ জুন গাজী নজরুলের সঙ্গে তার বিয়ে হয়েছে। তরুণীর বাবা এবং গাজী নজরুলের প্রথম স্ত্রী একই কথা জানান।

যদিও বিয়ের কাজী বদরুল আলম মো. বাকী বিল্লাহ জানিয়েছেন, ১৭ জুন নয় বিয়ের নিবন্ধন হয়েছে ১৯ জুলাই। এতে বিতর্ক সমালোচনা আরও বাড়ে। যদিও বাংলাদেশের আইনাননুযায়ী বিয়ে আগে করে, পরবর্তীতে তা নিবন্ধনে বাঁধা নেই। তবে ৩০ দিনের মধ্যে নিবন্ধন না করলে দুই বছর কারাদণ্ডের বিধান রয়েছে। এর মধ্যেই জামায়াত বহিষ্কার করল গাজী নজরুলকে।

তরুণীকে ১৭ জুন বিয়ে করার কথা বললেও, গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর একটি জীবন বৃত্তান্ত পাওয়া গেছে। যাতে চাকরির জন্য জোর সুপারিশ করেন তিনবারের এমপি নিজেই। ২২ জুনের স্বাক্ষর রয়েছে। এতে ওই তরুণীর বৈবাহিক অবস্থা লেখা, অবিবাহিত। তার দাবি, জীবন বৃত্তান্তটি বিয়ের আগে তৈরি। তাতে পরে সই করেন তার স্বামী।

কী চাকরির জন্য আবেদন করেছিলেন- এই প্রশ্নে ওই তরুণী গত মঙ্গলবার বলেছিলেন, ছোটখাট বেসরকারি চাকরির জন্য বিভিন্ন জায়গায় জীবনবৃত্তান্ত দিয়েছেন।

একজন এমপির স্ত্রীর কী ছোটখাট বেসরকারি চাকরির প্রয়োজন রয়েছে কিনা, চাকরি দেওয়ার কথা বলে এমপি তাকে বিয়ে করেছেন কিনা- প্রশ্নে এমপির দ্বিতীয় স্ত্রী বলেছেন, তিনি পরিবারের মতামতে স্বেচ্ছায় বিয়ে করেছেন।

তবে বুধবার বহিষ্কারের সিদ্ধান্তের পর গাজী নজরুল এবং তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কথা বলা যায়নি । দুইজনেরই ফোন বন্ধ পাওয়া গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930