IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

সরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সমাজের অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

শুক্রবার দুপুর ১২টায় সিংড়া উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, নিবন্ধিত এতিমখানা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সরকারি অনুদান অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করে এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা ও খাদ্যের প্রয়োজন পূরণে কাজে লাগাতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু।

এ সময় সরকারি অনুদানের আওতায় সংশ্লিষ্ট উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদেরও সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি, এতিমখানার দায়িত্বশীল ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031