ধূমকেতু প্রতিবেদক : নবনির্বাচিত আড়ানী পৌর মেয়র মুক্তার আলী দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় গতকাল নগরীর কাদিরগঞ্জস্থ জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামান এর কবর জিয়ারত করার পাশাপাশি শ্রদ্ধাঞ্জলী জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শামীম হাজি, বিশিষ্ট ব্যবসায়ী মজনু, নবনির্বাচিত ৫ নং ওয়ার্ড কাউন্সিলর টুটুল, আব্দুল লতিফ মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ি বকুল, তাপস, আড়ানি ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ি মাজদার রহমান প্রমূখ।
দ্বিতীয়বারের মতো তাকে নির্বাচিত করার জন্য আড়ানী পৌর এলাকার সকলকে ধন্যবাদ জানান। ৯টি ওর্য়াডের জনগনের মতামতের ভিত্তিতে সাধারণ জনগন তাদের মতামত প্রকাশ করেছেন। আড়ানী পৌর এলাকার সকল নাগরিকের নাগরিক অধিকার পূরণকল্পে তিনি পূর্বের ন্যায় সর্বদা কাজ করে যাবেন বলেও জানান। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি সকলের সহোযোগিতা ও ভালবাসা কামনা করেন। তিনি এই বিজয়ের জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের সহোযোগিতা পেলে আড়ানি এলাকার উন্নয়ন তরান্বিত হবে বলেও তিনি বিশ্বাস করেন।


