ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : আসন্ন ৩০ জানুয়ারি কেশরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতিকের প্রার্থী প্রভাষক খুশবর রহমানের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধা ৭ টার সময় কেশরহাটে অবস্থিত বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির আহবায়ক আবুহেনা কামরুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন।
বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আর রশিদ, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু রহমান, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক মেয়র আলাউদ্দিন আলো, প্রধান এজেন্ট হাজী সেলিম রেজা প্রমুখ।
এ সময় বক্তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানিয়ে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার কর্ম পরিকল্পনা গ্রহণ করেন।


