ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ট্রেনের ধাক্কায় ৪৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক মহিলার মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে রহনপুর থেকে ঈশ্বরদীগামী কমিউটার ট্রেনে রহনপুর রেলওয়ে স্টেশনের অদুরে কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।ধারনা করা হচ্ছে ওই গৃহবধু আত্মহত্যা করেছেন।তার লাশের পাশে একটি ব্যাগ পাওয়া গেছে। সন্ধ্যা ৭ টা পর্যন্ত তার কোন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর, রহনপুর ফাঁড়ির ইনচার্জ এএসআই সাইফুল ইসলাম জানান,তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জিআরপির আমনুরা ফাঁড়ির নিকট হস্তান্তর করেছি।এ ব্যাপারে তারাই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবে।


