IMG-LOGO

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালনিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্যসিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি -আনু এমপিনিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যুকালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে চারঘাটের ঐতিহ্যবাহী খয়ের শিল্প‘অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না’জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় বিএনপির ৪৮ বছরের সূচনাবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে দলের চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছারাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকবাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরুবাঘায় প্রতিবন্ধীর চুরি যাওয়া অটোভ্যান উদ্ধার গ্রেফতার-১তানোরে ব্যবসায়ীকে বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার-৪
Home >> রাজনীতি >> টপ নিউজ >> গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু

গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু

ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষকে রক্ষা করার দল। আমাদের প্রিয় মা, মাটি ও মানুষের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে নেতৃত্ব দিয়ে সারাবিশ্বে সুনাম অর্জন করেছেন। গণতন্ত্রের জন্য লড়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন। গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এরপর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দিনব্যাপী কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতন্ত্রকে পুনরুদ্ধার ও সুপ্রতিষ্ঠিত করতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। অবশেষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে ফ্যাসিস্টের পতন হয়েছে।

আমাদের প্রানপ্রিয় নেতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে হানাদার মুক্ত করেছেন। তার হাতে গড়া এ দল।

তিনি আরও বলেন, যেকোনো শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব শহীদ জিয়ার সৈনিকদের। মহান মুক্তিযুদ্ধে প্রসিডেন্ট জিয়াউর রহমান হাতিয়ার তুলে নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন। তার নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। আজ যারা মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করেন তারা বিদেশে বিলাসবহুল হোটেলে ছিলেন। আমরাই এ দেশের জন্য রক্ত দিয়েছি। বিএনপির নেতাকর্মীরা সবসময় দেশের মানুষের জন্য লড়াই করেছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ও জুলাই আন্দোলন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে। আমাদের সব নেতাকর্মীরা জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে।

হেলমেট বাহিনী আবার দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সব অপশক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দিবে বিএনপি নেতাকর্মীরা। সবশেষ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

মন্ত্রী আরও বলেন, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি এসব কঠোর হতে দমনে কাজ করতে নির্দেশনা দেন।

পরে মন্ত্রী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে পাইরা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন।

এর আগে দলীয় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। পরে বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচীতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, মহিলাদল নেত্রী রোকসানা পারভিন টুকটুকি, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031