IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> পুঠিয়ায় ট্রাক্টর ধ্বংস হচ্ছে গ্রামীণ সড়ক

পুঠিয়ায় ট্রাক্টর ধ্বংস হচ্ছে গ্রামীণ সড়ক

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ইটভাটা ও পুকুর খননকারীদের অবৈধ ট্রাক্টর-ট্রলি মাত্রাতিরিক্ত মাটি বহনের কারণে গ্রামীণ সড়কপথ গুলো ধ্বংসের মূখে পড়েছে। উপজেলা ও পৌরসভা প্রকৌশল বিভাগ বলছেন, সড়কের অবকাঠামো না জেনে অবৈধ ওই গাড়ির মালিকরা তাদের ইচ্ছেমত মাটি বা ইট পরিবহণ করছেন। যার করণে সংস্কার বা নির্মাণ করার বছর শেষ না হতেই সড়ক গুলো পূর্বের রুপ ধারণ করছে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানাগেছে, ৬টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৫শ’ ২৪.৭৩ কিলোমিটার সড়কপথ রয়েছে। এর মধ্যে পাকা সড়কের পরিমাণ প্রায় ২শ’ ৫০ কিলোমিটার। অপরদিকে পৌরসভা এলাকায় মোট সড়কপথ রয়েছে ৮৫ কিলোমিটার। এর মধ্যে পাকা সড়ক রয়েছে প্রায় ৪৫ কিলোমিটার।

সংশ্লিষ্ঠ দপ্তর গুলো অভিযোগ তুলে জানান, উপজেলায় মোট ১৫টি স্থানে ইটভাটা গড়ে উঠেছে। অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় আরো প্রায় এক ডজন পুকুর খনন কাজ চলছে। বর্তমানে ইটভাটা ও পুকুর খননকারী মালিকদের পরিবহন কাজে নিয়োজিত প্রতিদিন প্রায় এক হাজার ২শ’ ট্রাক্টর-ট্রলি চলাচল করছে। প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর থেকে শুরু করে মে-জুন পর্যন্ত এই অবৈধ যানবাহন গুলোর চলাচল সবচেয়ে বেশী। অবৈধ বাহন গুলো সার্বক্ষনিক ঢাকা-রাজশাহী মহাসড়কসহ স্থানীয় গ্রামীণ সড়ক গুলোতে মাত্রারিক্ত ইট ও মাটি পরিবহন করছে। এর ফলে প্রতিনিয়ত সড়ক গুলো সাধারণ মানুষদের চলাচলে অনুপযোগি হয়ে যাচ্ছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, পুকুর ও ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টর-ট্রলির প্রভাবে পৌরসভা এলাকায় বিভিন্ন সড়ক বেহাল দশায় পতিত হচ্ছে। যা পৌরসভা এলাকায় অবস্থিত আশে-পাশের সড়ক গুলো দেখলে সহজেই বুঝা যাবে।

স্থানীয় আসাদ আলী নামের একজন ভূক্তভোগি বলেন, পুলিশ-প্রশাসনকে ম্যানেজ করে ইটভাটা ও পুকুর খননকারীরা অবৈধ যানবাহন দেদারছে চালাচ্ছে। ট্রাক্টর-ট্রলির দাপটে সড়ক গুলোতে একদিকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে, অপরদিকে সড়ক নির্মাণ শেষ না হতেই বিভিন্ন স্থানে ভেঙ্গে ছোট-বড় গর্তের সৃষ্টি হচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলে ওই গাড়ী চালক ও মালিকদের রোষানলে পড়তে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, প্রতিটি পাকা সড়ক প্রকার ভেদে তৈরি করা হয়। সড়ক গুলো নির্মাণের সময় তার ধারণ ক্ষমতাও রয়েছে। গ্রামের কিছু কিছু পাকা সড়ক রয়েছে যে গুলোতে সাধারণত ৫-৭ টন ধারণ ক্ষমতা বা পরিবহন করা যায়। কিন্তু ইটভাটা মালিকগণ ওই নিয়ম মানছেন না। তারা সড়ক গুলোতে মাত্রারিক্ত ইট-মাটি বোঝাই করে ট্রলি-ট্রাক্টর দিয়ে পরিবহন করাচ্ছে। ্এতে খুব তাড়াতাড়ি সড়ক গুলোর অবকাঠামো ভেঙ্গে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, গ্রামীন সড়কে বেপরোয়া ওই যানবাহন গুলোর বিষয়ে অচিরেই অভিযান চালানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930