IMG-LOGO

শনিবার, ১৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু গণসংযোগ ও মতবিনিময় সভাবদলগাছীতে ‘কপালে হাত ; এরপরই অচেতন নারী—উধাও ২ ভরি স্বর্ণ ও টাকাসালমান শাহকে নিয়ে কেন এমন অনুরোধ করলেন চিত্রনায়িকা শাবনূরমান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভাআইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনএক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানাবেন ট্রাম্পঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির উদ্যোগে ০৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশকুষ্টিয়ায় রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলারাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির উদ্বোধনঅসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া,পড়ে ছিলেন রাস্তায়…রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রী মিনুরমাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যেবিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: ডা. শফিকুর রহমান‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছীতে ‘কপালে হাত ; এরপরই অচেতন নারী—উধাও ২ ভরি স্বর্ণ ও টাকা

বদলগাছীতে ‘কপালে হাত ; এরপরই অচেতন নারী—উধাও ২ ভরি স্বর্ণ ও টাকা

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : দরজা খোলা, তাই ঘরে ঢুকলেন অজ্ঞাত এক ব্যক্তি। এরপর কপাল ও চোখে হাত দেওয়ার অভিযোগ। আর তাতেই নাকি অচেতন হয়ে পড়েন বাড়িতে একা থাকা এক নারী। জ্ঞান ফেরার পর দেখা গেল—ঘর থেকে উধাও প্রায় ২ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, ব্যাংকের স্বাক্ষর করা ফাঁকা চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র।

ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ী গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিনা বেগম (৩৯) গতকাল ১৮ই সেপ্টেম্বর শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরিনা বেগম ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পরিনা বেগম বাড়িতে একা ছিলেন। এ সময় দরজা খোলা পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। পরিনা বেগমের অভিযোগ, ওই ব্যক্তি তাঁর কপাল ও চোখে হাত দেওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন। এরপর ওই ব্যক্তি যা বলেন, তিনি তা-ই শুনতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিনা বেগমের অভিযোগ, এ সুযোগে ওই ব্যক্তি তাঁর কাছ থেকে প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার টাকা নিয়ে যান। সঙ্গে নিয়ে যান রূপালী ব্যাংক ও কৃষি ব্যাংকের স্বাক্ষর করা দুটি ফাঁকা চেকের পাতা, জাতীয় পরিচয়পত্র, স্কুল সার্টিফিকেট, জন্মনিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র।

অভিযোগে আরও বলা হয়, বিকেল ৫টার দিকে পরিনা বেগমের মেয়ে ফাহিমা বেগম বাড়িতে এসে মাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে প্রতিবেশী শাহিনা বেগম, রওশন আরা, শিফা আক্তারসহ স্থানীয় কয়েকজন সেখানে ছুটে এসে পরিনার জ্ঞান ফিরালে বিস্তারিত জানতে পারে। এরপর আশপাশে খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031