IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারীনাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেড

কৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেড

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের উথরাইল বিলে ফসলের মাঠে কৃষক ও শ্রমিকদের বিশ্রাম ও দুর্যোগের সময় আশ্রয়ের জন্য একটি সেড নির্মাণ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় নির্মিত এ সেডে স্বস্তি ফিরেছে বিলের কৃষক ও শ্রমিকদের মধ্যে। স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর দিকনির্দেশনায় সেডটি নির্মাণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, উথরাইল বিলের চারপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। বোরো মৌসুমে এ বিলে বিপুল পরিমাণ ধান উৎপাদন করেন কৃষকেরা। ধান কাটা ও মাড়াইয়ের সময় প্রতিদিন বিলের বিভিন্ন অংশে ৪০০ থেকে ৪৫০ জন কৃষক ও শ্রমিক কাজ করেন। কিন্তু আগে সেখানে তাঁদের বিশ্রাম নেওয়া কিংবা বৃষ্টি-ঝড়ের সময় আশ্রয় নেওয়ার তেমন কোনো ব্যবস্থা ছিল না।

বিলউথরাইল গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, বোরো মৌসুমে বিলজুড়ে সোনালি ফসল উৎপাদন হয়। ধান কাটা ও মাড়াই শুরু হলে প্রতিদিন শত শত শ্রমিক মাঠে কাজ করেন। কিন্তু বিশাল এই বিলে বিশ্রামের জন্য কোনো জায়গা নেই, এমনকি গাছপালাও নেই। কালবৈশাখী ঝড় বা মেঘের গর্জন শুরু হলে নিরাপদ আশ্রয়ের জন্য প্রায় আধা কিলোমিটার দূরে যেতে হয়।

নজরুল ইসলাম বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কৃষক ও শ্রমিকেরা ফসল ঘরে তোলার কাজ চালিয়ে যান। অনেক সময় বজ্রপাতের ঘটনাও ঘটে। এ কারণে বিলের মধ্যে একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রের প্রয়োজন ছিল।

পাকুড়িয়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, বিলের জুলংগী এলাকায় স্থানীয় লোকজন একটি বটগাছ লাগিয়েছেন। গাছটি এখন কিছুটা ছায়া দিতে শুরু করেছে। ওই মোড় থেকে গ্রামের সড়কের পাশে বজ্রপাতের ঝুঁকি কমাতে বেশ কিছু তালগাছও লাগানো হয়েছে। এর পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় সেড নির্মাণ করায় দুর্যোগের সময় কৃষকদের আশ্রয়ের একটি ব্যবস্থা হয়েছে।

তবে কয়েকজন কৃষক বলেন, বোরো মৌসুমে উথরাইল বিলের ওই মোড়ে প্রায় ৫০০ মানুষের সমাগম হয়। সে তুলনায় নির্মিত সেডটির আকার ছোট। তাঁদের দাবি, কৃষক ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে অন্তত ৪০০ থেকে ৫০০ মানুষ আশ্রয় নিতে পারে এমন বড় সেড নির্মাণ করা প্রয়োজন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা টিআর প্রকল্পের আওতায় উথরাইল বিলে সেডটি নির্মাণ করা হয়েছে। কৃষকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে স্থানীয় সংসদ সদস্যের দিকনির্দেশনায় এটি নির্মাণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বিলেও এ ধরনের সেবা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘উথরাইল বিলসহ উপজেলার বিভিন্ন বিলে কৃষক ও শ্রমিকেরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন ও ঘরে তোলার কাজ করেন। তাঁদের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই উথরাইল বিলে কৃষক ও শ্রমিকদের বিশ্রাম এবং ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ের জন্য সেড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031