ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সাবেক কোষাধ্যক্ষ প্রবীণ স্কাউট ব্যক্তিত্ব ও সিরাজগঞ্জের এস বি রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক শিক্ষক মরহুম আব্দুল মজিদ শেখ চলে গেলেন না ফেরার দেশে।
গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রোজ সোমবার বিকেল ৫.৩০ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সোমবার রাত থেকে সকাল ৭ টা পর্যন্ত তার মরদেহ তার বাসায় রাখা হয়। শ্রদ্ধা জানানোর জন্য রাখার পর সকাল প্রথম জানাজা (মঙ্গলবার) সকাল ৮:০০ ঘটিকায়, রেলওয়ে কলোনি কওমী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা: একই দিন সকাল ৯:০০ ঘটিকায়, তার নিজ গ্রাম বহুলী আলোকদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে আলোকদিয়া কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাযের পূর্বে মরহুম আব্দুল মজিদ কে জেলা স্কাউট কর্তৃক স্কাউট সালাম ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জানাযা নামাযের শেষে গোরস্থানে দাফন করা হয়। । মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ২ পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এসময়ে জানাজা নামাযে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে শাহ সুলতান ফিরোজ, ও , মরহুমের ছোট ছেলে মোঃ ফারুক আহামেদ, এছাড়াও আরো উপস্থিত থেকে জানাযা নামাযের পূর্বে মরহুমের প্রতি স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সহ-সভাপতি সরকার ছানোয়ার হোসেন (এলটি), ।
সরকার ছানোয়ার হোসেন (এলটি), তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।আজ আমরা অত্যন্ত ভারী হৃদয়ে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, একজন নিবেদিতপ্রাণ স্কাউটার [ মরহুম আব্দুল মজিদ ] তাহার জানাজায় শরিক হয়েছি। তিনি সারাজীবন স্কাউটের মূলমন্ত্র ‘সেবা’ এবং ‘সদা প্রস্তুত’ থাকাকে নিজের জীবনে ধারণ করেছিলেন। সমাজ বিনির্মাণে এবং তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তার অবদান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।তিনি মানুষ হিসেবে অত্যন্ত অমায়িক এবং পরোপকারী ছিলেন।
স্কাউটিংয়ের মাধ্যমে তিনি প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মানুষ হিসেবে চলার পথে তার যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, তবে আপনারা আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দেবেন। তার সাথে যদি কারও কোনো লেনদেন বা পাওনা থেকে থাকে, তবে দয়া করে তার পরিবারের সাথে যোগাযোগ করবেন; পরিবার তা পরিশোধের দায়িত্ব নেবে।আসুন, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই প্রিয় ভাইকে মাফ করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম তিনি বলেন, আজ আমাদের স্কাউট পরিবারের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাদের পরম শ্রদ্ধেয় অভিভাবক এবং মেন্টর [ মরহুম আব্দুল মজিদ স্যার আর আমাদের মাঝে নেই।
তিনি শুধু একজন স্কাউট লিডারই ছিলেন না, বরং হাজারো তরুণের পথপ্রদর্শক ছিলেন। নিস্বার্থ দেশপ্রেম এবং সমাজসেবার যে শিক্ষা তিনি আমাদের দিয়ে গেছেন, তা আমরা কখনো ভুলব না।স্যার সবসময় আমাদের বলতেন, “দুনিয়াকে যেভাবে পেয়েছ, তার চেয়ে একটু উত্তম অবস্থায় রেখে যাওয়ার চেষ্টা করো।” তিনি নিজের জীবন দিয়ে সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।আজ তার শেষ বিদায়ের ক্ষণে আমি উপস্থিত সবার কাছে অনুরোধ করব—জানাজায় দাঁড়ানোর আগে আসুন আমরা উনার সমস্ত ভুলত্রুটি মন থেকে ক্ষমা করে দিই। আপনারা সবাই উনার জন্য অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ যেন ওনার জীবনের সকল নেক আমল কবুল করেন এবং উনাকে পরপারে শান্তিতে রাখেন।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (এলটি), জেলা স্কাউট লিডার এম এ সবুর, ( এ এলটি), বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন, এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের কাব লিডার, মোঃ আইয়ুব, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট লিডার মোঃ মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা স্কাউটের সাবেক সহকারী কমিশনার সংগঠন ও বিধি খালেকুজ্জামান খান (এল টি), রায়গঞ্জ উপজেলা স্কাউট সাবেক কমিশনার নাজমুল হক খান, বেলকুচি উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মো. হেলাল উদ্দিন,এস বি রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আর এস এল সাংবাদিক মো. হোসেন আলী (ছোট্ট), আর এস এল মোঃ ইমন আলী মন্ডল, প্রমুখ।
এছাড়াও এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও বিভিন্ন উপজেলা স্কাউট/ রোভার স্কাউট সদস্যগণ ও ধর্মপ্রাণ মুসলমানেরা জানায নামাযে অংশগ্রহণ করেন।জানাযা নামাযে ইমামতি করেন হাজী আহম্মেদ কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষক মওলানা মোঃ আনোয়ার হোসেন।


