IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,
Home >> রাজনীতি >> লিড নিউজ >> সিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকু

সিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকু

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে মেয়র পদে নির্বাচন করা একজন ব্যক্তি আগামীতে বিএনপির প্রার্থী হবেন এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আয়োজনে ‘দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে’ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, সাবেক সংসদ সদস্য আকবর আলী, জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সিরাজগঞ্জ আমার আত্মা। এই সিরাজগঞ্জের মানুষ আমাদের আত্মা, এই মানুষ আমাদের হৃদয়স্পন্দন। এই মানুষদের কাছে আমি আসব না—এটা কোনোদিন হতে পারে না। তাই অসুস্থ থাকা সত্ত্বেও আজ আপনাদের মাঝে এসেছি।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে সিরাজগঞ্জের মাটিতে আমার যে নেতাকর্মীরা আছেন, এমন কোনো নেতাকর্মী নেই যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়নি।’
টুকু বলেন, ‘আওয়ামী লীগ আমার নেতাকর্মীদের বাড়িতে অত্যাচার করেছে। অন্যায়-অত্যাচারের পাল্লা যখন ভারী হয়েছিল, তখন জুলাই বিপ্লব হয়েছিল। আমি জুলাই বিপ্লবের আত্মত্যাগ ও আত্মনিবেদিত সন্তানদের লাল সালাম জানাই।’

তিনি আরও বলেন, ‘এই সন্তানরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।’

বিএনপির বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরে টুকু বলেন, তারেক রহমান জনগণের কাছে যেসব ওয়াদা করেছিলেন, সেসব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ভাতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।

দেশের জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে টুকু বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পরে কয়েকদিন পরেই ইরান-ইসরায়েল যুদ্ধ লাগল। তারা তেলের সাপ্লাই বন্ধ করে দিল। আমরা অতিরিক্ত মূল্যে তেল ও গ্যাস কিনে এনে দেশের অবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, গ্যাস খালাস ও বিতরণের একটি যন্ত্রে আগুন লাগার পর সাময়িকভাবে গ্যাস সরবরাহে সমস্যা হয়েছিল। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি বক্তব্য দেন।

সমাবেশে টুকু আরও বলেন, ২০২২ সালে তিনি একটি বক্তব্যে বিএনপি-জামায়াতের পরিবর্তে ‘আওয়ামী-জামায়াত’ শব্দ ব্যবহার করেছিলেন। পরে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্য দিয়ে তাঁর ওই বক্তব্যের প্রসঙ্গও তিনি তুলে ধরেন। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস, মকবুল হোসেন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সাংবাদিক মো. হারুন অর রশিদ খান হাসান, নূর কায়েম সবুজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলআমীন খান, সাধারণ সম্পাদক মো. মোরাদুজ্জামান মুরাদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সেরাজুল ইসলাম সেরাজসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ