ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদী ও রহনপুর খাল দখলে দূষণমুক্ত করতে ইউএনওকে স্মারকলিপি দিয়েছে একটা পরিবেশবাদী সংগঠন ।
রোববার বিশ্ব নদী দিবসে একে বর্জ্য দূষণ থেকে রক্ষায় “Save The Heritage Of Rohanpur (সেভ দ্যা হেরিটেজ অফ রহনপুর) নামে পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে ইউএনকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।সংগঠনের আহবায়ক মাহির ইয়াসির জানান, উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে গভীরভাবে যুক্ত পুনর্ভবা নদী ও রহনপুর খাল আজ নানা ধরনের বর্জ্য দূষণের শিকার।
দীর্ঘদিন ধরে নদী ও খালের তীরবর্তী বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলা, রাস্তার পাশে বর্জ্য জমে থাকা এবং খালের পানিতে চিকিৎসা বর্জ্য ফেলার মতো ঘটনাও আমাদের নজরে এসেছে।এই পরিস্থিতি শুধু পরিবেশের জন্যই উদ্বেগের নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জনস্বাস্থ্য, জলজ পরিবেশ এবং রহনপুরের প্রাকৃতিক ও ঐতিহাসিক পরিচয়।এই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে “Save The Heritage Of Rohanpur”-এর পক্ষ থেকে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে রোববার একটি স্মারকলিপি প্রদান করা হয়।
তিনি আমাদের উত্থাপিত দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।



