IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলসম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভাঅতিরিক্ত দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, খতিয়ে দেখার নির্দেশ জ্বালানি মন্ত্রীর‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণের কারণে যমুনা টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানাটির বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সংস্কার ও বর্ধিত করে কার্যকর করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এসময় শাহজাদপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে অভিযানের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শাহিন আলম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানাটিতে উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় স্থাপিত ইটিপির সক্ষমতা কম। ফলে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে দূষণ সৃষ্টি করায় কারখানাটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে আগামী ৪ মাসের মধ্যে ইটিপি বর্ধিতকরণ, সংস্কার ও কার্যকর করে কারখানা পরিচালনার জন্য কর্তৃপক্ষের নিকট থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, অভিযানে তরল বর্জ্য পরিবেশে নির্গমনের জন্য ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সংস্কার ও কার্যকর করতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে।অভিযানে শাহজাদপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ