IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীমশহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংস
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও শিবগঞ্জ থানা পুলিশ।

রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবির) অধীনস্থ রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, খাকসাপাড়া গ্রামের বাসিন্দা মো. কালাম (৩০) এর বাড়ির সামনে খড়ের স্তুপের নিচে একটি কালো বালতির ভেতরে ককটেল সদৃশ বস্তু রয়েছে বলে তথ্য পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা স্থানটি ঘিরে রাখেন এবং বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।

পরে শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তুগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930