IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> একাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দাম

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দাম

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমাদের সবসময়ই শেখানো হয় একাত্তরের চেতনা। এই চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। সামনের দিকে জাতি যেন না আসতে পারে, এজন্য জাতিকে কিভাবে পেছন থেকে টেনে ধরা যায়, সেজন্য তারা লেগে আছে। অন্য কোন জাতিকে কি এমন যুদ্ধ বিগ্রহ সহ্য করতে হয়নি? ১৯৪৫ সালে কি জার্মানির অবস্থা এমন ছিল না? সোভিয়েত ইউনিয়ন কি ভেঙে ভেঙে খান খান হয়ে যায়নি? তারপরেও তারা ঘুরে দাঁড়িয়েছে। এখন বিশ্বকে চ্যালেঞ্জ করছে। কারন তারা জাতিকে বিভক্ত করেনি।

রবিবার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসম তিনি আরও বলেন, আমি এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের আলো-বাতাসে বেড়ে উঠেছি। আমাকে বলা হয়, ৯০ সালের পরে জন্মগ্রহণ করলেও তুমি রাজাকার, তুমি আলবদর, আল-শামস, তুমি গুপ্ত। তোমাকে হত্যা করা হবে, দেশ থেকে বের করে দেয়া হবে। অথচ এদেশে জন্ম আমার, আমি ট্যাক্স দেয়, আমি এই দেশকে নিয়ে ভাবি, জাতিকে নিয়ে ভাবি, আমি দূর্নীতি করিনা, আমি মানুষের সম্পদ লোপাট করিনা, আমি চাঁদাবাজি-টেন্ডারবাজি করিনা। তবুও বলা হয়, আমি নাকি রাজাকার। যুদ্বের সময় জন্ম না হলেও আমি নাকি চেতনায় রাজাকার। মানে জাতিকে সামনে আগাতে দিতে চাই না তারা৷ বিগত ৫৫ বছরে এই সামনে এগিয়ে যেতে না পারার পেছনে এটি অন্যতন একটি কারন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শিবিরের সভাপতি মোহা. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহদী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মেহেদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম আহমেদ, রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. তরিকুল ইসলাম বকুল সহ বিভিন্ন পর্যায়ের শিবির ও জামায়াতের নেতৃবৃন্দ। পরে তিনি স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এক সুধী সমাবেশে অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930