IMG-LOGO

রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আমার মায়ের ভালোবাসাচাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিংনাতনি ফাতেমার চৌধুরীভালোলাগার ছড়া “গুড নাইট”বিদ্যাকোষ আদর্শ পাঠাগার,দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের সভাপতি সজীব ও সাধারণ সম্পাদক নূরসিরাজগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি, আখচাষিদের জন্য থাকছে নতুন বার্তা: এমপি মিলনঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সেররহনপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জোরালো হচ্ছেসিরাজগঞ্জে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদানপ্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক রিটনবিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেপ্তারসিরাজগঞ্জে ৬৯তম জোটা ও ৩০তম জোটির উদ্বোধনমহদেবপুরে শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে সনাতনধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণনিয়ামতপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপিরাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি ও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শহরের কর্মকারপাড়া শিবতলায় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-৫-এর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ উপলক্ষে সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর কোনো পোস্ট নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সভাপতি শ্রী রনি নন্দী ও সাধারণ সম্পাদক রাধাবল্লভ কর্মকার। এ ছাড়া এসআরবি-৫, সিপিসি-১-এর বিভিন্ন পদমর্যাদার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১২০ জন অংশ নেন। প্রেস ব্রিফিংয়ের শেষ পর্যায়ে কোম্পানি কমান্ডার উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930