IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১মডেল-উপস্থাপক তুলনা আল হারুন মারা গেছেন‘আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন’পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধবাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভারাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় কোর্ট কলেজে দোয়া মাহফিলশেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগ
Home >> টপ নিউজ >> ধর্ম >> টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামের

টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামের

ধূমকেতু নিউজ ডেস্ক : টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের ইজতেমা ও তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান। একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের দাবি জানিয়েছেন আলেম-ওলামারা।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গীর টিনশেড এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেম-ওলামাদের অংশগ্রহণে আয়োজিত পরামর্শ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কোনো ইজতেমা বা তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সাদপন্থীদের বিরুদ্ধে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিলের ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের কার্যকর পদক্ষেপও দাবি করেন তিনি।

সভায় জানানো হয়, সাদপন্থীদের ইজতেমা আয়োজনের বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ মহল থেকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও তাবলীগের মুরব্বিদের অনুরোধ জানানো হয়েছিল।

এ বিষয়ে ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন হেফাজতে ইসলামের আমির। এরই পরিপ্রেক্ষিতে শনিবারের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সরকারের কাছে দুটি দাবি তুলে ধরেন আলেম-ওলামারা।

দাবিগুলো হলো—টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের ইজতেমা ও তাবলীগি কার্যক্রম বন্ধ রাখা এবং ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিল করা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ