IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শোডাউন করেছেন বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রেজাউল করিম রোকনী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে তাঁর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে এ শোডাউন অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শোডাউনটি গুণেরগাঁতী লেবুর মোড় থেকে শুরু হয়ে আনসার মোড়, তালুকদার মোড়, শালুয়াভিটা হাট, বানিয়াগাঁতী, ব্রাহ্মণগাঁতী, সাটিকাবাড়ী, চন্দকোনা, তেলকুপি, ফকিরতলা, শৈলাবাড়ী, সিকদারবাড়ী মোড় ও দিয়ার পাঁচিলসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোডাউন চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রেজাউল করিম রোকনীর সমর্থনে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। আয়োজকদের ভাষ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতার পক্ষে জনসমর্থন তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

মোঃ রেজাউল করিম রোকনী সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সহসভাপতি এবং ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানান তাঁর সমর্থকেরা।

শুভেচ্ছা বিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রোকনী বলেন, “আমি খোকশাবাড়ী ইউনিয়নের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রকৃত সেবক হয়ে তাঁদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, অতীতে একাধিকবার নির্বাচনে অংশগ্রহণ করলেও বিভিন্ন কারণে জয়ী হতে পারেননি। এবারও তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। দলীয় মনোনয়ন পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।
রোকনী বলেন, “আপনারা পাশে থাকলে ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করব। আমাদের অভিভাবক ও সিরাজগঞ্জের কৃতী সন্তান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় আমাকে দলীয় মনোনয়ন দিলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে চাই, ইনশাআল্লাহ।”

এ সময় স্থানীয় বাসিন্দাদের কয়েকজন রেজাউল করিম রোকনীকে জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান ও আধুনিক ইউনিয়ন গঠনে ভূমিকা রাখবেন।

শোডাউনে উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হাদী রোকনী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সোহেল রানা ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন রোকনী, মোঃ মনিরুল ইসলাম রোকনী, সাবেক সহসভাপতি ওবাইদুল ইসলাম খান, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইসরাইল হোসেন শেখসহ স্থানীয় নেতাকর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930