IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১মডেল-উপস্থাপক তুলনা আল হারুন মারা গেছেন‘আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন’পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধবাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভারাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় কোর্ট কলেজে দোয়া মাহফিল
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২

বদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে জমি ও পুকুর নিয়ে বিরোধের জেরে প্রায় ৩ লাখ টাকা মূল্যের মাছ লুট এবং পুকুরমালিককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃর্ত ব্যক্তিরা হলেন উপজেলার কোলা ইউনিয়নের চকতাল গ্রামের শহিদুল ইসলাম (৫৫) ও হাসান (২২)। শহিদুল ওই ইউনিয়নের গ্রামপুলিশ হিসেবে কর্মরত। হাসান শহিদুলের ভাতিজা।

মামলার বাদী মো. আবু কালাম আজাদ (৪২) উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি শনিবার সকালে বদলগাছী থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু কালাম আজাদ ঝাড়ঘরিয়া মৌজায় তাঁর দখলে থাকা ৯৭ শতক জমিতে পুকুর খনন করে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। জমি ও পুকুর নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।
এজাহারে অভিযোগ করা হয়, গত ২৩ অক্টোবর সকাল ৯টার দিকে শহিদুল ইসলামের নির্দেশে ১৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র, লাঠি, হাঁসুয়া ও বেড় জাল নিয়ে পুকুরে প্রবেশ করে। পরে তাঁরা পুকুর থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ মণ মাছ ধরে একটি ভটভটিতে করে নিয়ে যান। এসব মাছের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, মাছ নিয়ে যাওয়ার সময় বাধা দিলে অভিযুক্ত ব্যক্তিরা আবু কালাম আজাদ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় বাদীনশহিদুল ইসলাম গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা অস্ত্র দেখিয়ে খুন-জখমের হুমকি দিয়ে চলে যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা নথিভুক্ত করে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ