ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী তে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র জনতার পাশে দাঁড়িয়েছে আমেরিকান সাহায্য সংস্থা ‘ইকো’।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সংস্থাটির উদ্যোগে রাজশাহী জেলার বাঘা উপজেলার নারায়নপুর গ্রামে চার শতাধিক অসহায় গ্রামবাসীর মাঝে উন্নতমানের দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। বাঘা উপজেলা’র নারায়নপুর গ্রামে এই খাদ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে চারশ মানুষ খাবার পান। খাবার বিতরণের সময় সুবিধাভোগী জনতার মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
দীর্ঘদিন পর ভালো মানের খাবার খেতে পারা এক শিশু ও তার বাবা এই উদ্যোগকে তাদের জন্য বিশেষ উপহার হিসেবে উল্লেখ করে ইকো কে গ্রামবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী মো: আব্দুল মোমিন ওলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আবু আনসারি পলাশ, ‘ইকো’ এর পক্ষ থেকে ‘ওয়ে টু জান্নাহ’র প্রতিষ্ঠাতা ইব্রাহিম আবিদ।
প্রোগ্রামটি বাস্তবায়ন করেছে সহযোগি সংস্থা আমান।



