ধূমকেতু প্রতিবেদক : চার পৌরসভার মেয়র ও ৪৮ কাউন্সিলরের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে রাজশাহী লোক প্রশাসন কেন্দ্রে শপথ ব্যক্ত পাঠন করান, বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার।
এসময় মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন, নাগরিকদের আশাপূরন করা আপনাদের দায়িত্ব। আপনাদের তাদের পাশে থাকতে হবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলার প্রতি আপনাদের আনুগত্য থাকতে হবে।

এসময় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী, পুঠিয়ার পৌর মেয়র আল মামুন, পাবনার চাটমোহর পৌর মেয়র শাখাওয়াত হোসেন, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান।
এছাড়া শপথ নিয়েছেন, জন পুরুষ ও নারী মিলে আরও ৪৮জন কাউন্সিলর। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক জিয়াউল হক, উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, আরপিএটিসি এর উপপরিচালক পারভেজ রায়হান।


