IMG-LOGO

শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা, অভিমানে গৃহবধূর আত্মহত্যাপুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতগোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‌্যালি আলোচনা সভা ও পুরুস্কার বিতরণসিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতমহাদেবপুরে নকল সার-কীটনাশক কারখানায়একলক্ষ টাকা জরিমানা ও একজনের কারাদন্ডনর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতপোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনসাপাহারে বিএনপি নেতা আব্দুল্লাহ আনছারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহালসাপাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনজাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনআজ ৬ ঘণ্টার জন্য টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ‘ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এদিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ়প্রত্যয় নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল । দিবসটি উপলক্ষে পুঠিয়া উপজেলার প্রশাসন কর্তৃক এক আলোচনা সভা ও চিত্র অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর বেলা সাড়ে ১০ টার সময় উপজেলা হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পালন করেন উপজেলা প্রশাসন পুঠিয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫ (পুঠিয়া- দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকৎ সালমান। উক্ত অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই নভেম্বরের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা প্রসেনজিৎ সাহা, পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম, বেলপুকুর থানা ওসি, পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ারা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আখতার, সমাজসেবা কর্মকর্তা রবিউল আউয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকলেসুর রহমান, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী এছাড়াও বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিল, (পুঠিয়া- দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাষ্টার,কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা,যুবনেতা রোকনুজ্জামান রিকো মণ্ডল,সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম, এছাড়াও বিএনপি ও আর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন,১৯৭৫ সালের ৭ ইং নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরুদ্ধে চলা সকল অপতৎপরতা ও চক্রান্ত নস্যাৎ হয়েছিল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশের অগ্রযাত্রা অক্ষুন্ন রাখতে এবং যেকোন বহ্যিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র মোকাবেলায় এক হয়ে কাজ করার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31