IMG-LOGO

মঙ্গলবার, ৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণবাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসকফটোশপে তৈরি গার্মেন্টস শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানির অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার ১মোহনপুরে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইনমান্দায় নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণচাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধারগোদাগাড়ীতে ১৫০ কেজি কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে এক লাখ ৮হাজার টাকা জরিমানানাটোরে স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরীতে শাপলা কাব এ্যাওয়ার্ড প্রপ্তদের মিলনমেলানারায়ণগঞ্জে এসআরবি-০৫ ও ১১ যৌথ অভিযানে ৯৮৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক‘আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর’গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার’মহাদেবপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগমান্দায় নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধারইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, অন্তত ২৬ জন নিহত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসক

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় চলমান চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন দুটি প্যাকেজের চারটি সড়কের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কগুলোর নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান এবং কাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

ভবানীগঞ্জ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় IUGIP/BHAW/UT+DR/02/2023 এবং IUGIP/BHAW/UT+DR/03/2023 প্যাকেজের অধীনে এসব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের আওতায় চারটি সড়কে মোট ২ হাজার ৬০০ মিটার আরসিসি, ৫ হাজার ৪৪২ মিটার বিটুমিনাস কার্পেটিং এবং ১২০ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

পরিদর্শনকালে পৌর প্রশাসক মিজানুর রহমান সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের প্রতিনিধিদের সঙ্গে কাজের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। পাশাপাশি নির্ধারিত মান বজায় রেখে যথাযথভাবে উন্নয়নকাজ সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

সড়কগুলোর উন্নয়নকাজ সম্পন্ন হলে ভবানীগঞ্জ পৌর এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি জনসাধারণের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন নাগরিক সেবায় ইতিবাচক প্রভাব পড়বে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31