IMG-LOGO

শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতমহাদেবপুরে নকল সার-কীটনাশক কারখানায়একলক্ষ টাকা জরিমানা ও একজনের কারাদন্ডনর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতপোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনসাপাহারে বিএনপি নেতা আব্দুল্লাহ আনছারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহালসাপাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনজাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনআজ ৬ ঘণ্টার জন্য টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ‘ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে’৭ নভেম্বর‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’আজমানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযানতানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ক্যাটেল ফার্মে আমেরিকান ব্রাহামা প্রজননের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে নকল সার-কীটনাশক কারখানায়একলক্ষ টাকা জরিমানা ও একজনের কারাদন্ড

মহাদেবপুরে নকল সার-কীটনাশক কারখানায়একলক্ষ টাকা জরিমানা ও একজনের কারাদন্ড

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরের শিবগঞ্জ বাজারে নকল সার ও কীটনাশকের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবি। শনিবার সকাল থেকে বেলা ১১ পর্যন্ত অভিযানে দুটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এবং একজনকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।

সূত্র জানায়, উপজেলার শিবগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে এস ডি এগ্রোভেট নামের একটি কারখানায় মোতাহার হোসেন নামক এক ব্যক্তি নকল সার ও কীটনাশক উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। তার মৃত্যুর পর তার দুই ছেলে মো: শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন এস ডি এগ্রোভেট নামে পৃথক দুটি কারখানা পরিচালনা করে আসছে। তারা নকল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাত করণের মাধ্যমে কৃষকদের সঙ্গে প্রতারণা ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত করছিল। গোপন সূত্রে খবর পেয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নকল সার-কীটনাশকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন এনএসআই ও এসআরবি। অভিযানকালে এস ডি এগ্রোভেটের মালিক মো: শাহিনুর আলম উপস্থিত না থাকায় তার স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে বালাইনাশক আইন ২০১৮-এর ৩১(১) ধারায় অপরাধের দায়ে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। তিনি জরিমানার টাকা পরিশোধ করেন।

অন্যদিকে একই নামের আরেকটি কারখানা পরিচালনা করায় শাহিনুরের ভাই মো. দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, ওই প্রতিষ্ঠানের বরণ ও জৈব সার তৈরির অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চক বানানোর কোন কাগজপত্র দেখাতে পারেননি তারা। তাদের অনুমোদন প্রাপ্ত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে।

সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, প্রতিষ্ঠান দুটির মালিককে দুই লক্ষ টাকা জরিমানা ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। এরমধ্যে একজন জরিমানার অর্থ পরিশোধ করেন। কৃষকদের স্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31