ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে বহুল প্রত্যাশিত ‘ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
বুধবার (০৯ নভেম্বর) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ পৌর শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। খেলায় মুখোমুখি হয় সিরাজগঞ্জ পৌরসভা একাদশ এবং শাহজাদপুর উপজেলা একাদশ । খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ ফারুক আহামেদ, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহ অন্যন্যরাও আরো উপস্থিত ছিলেন।
এ সময়ে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
খেলায় সিরাজগঞ্জ পৌরসভা ২ গোলে শাহজাদপুর উপজেলাকে হারিয়ে জয় লাভ করে। খেলায় ম্যান অবদা ম্যাচ পৌরসভার একাদশ এর মাহিম।



