IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ১২ ইটভাটা মালিককে জরিমানা

কুষ্টিয়ায় ১২ ইটভাটা মালিককে জরিমানা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ১২ ইটভাটা মালিককে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে অবৈধ এসব ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ইটভাটা মালিকদের বিপুল অংকের এ অর্থ জরিমানা করেন। অভিযান চলাকালে ওইসব ইটভাটাগুলিকে ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর এলাকার বি.এইচ.এন ব্রীক্সকে সাত লাখ টাকা, এম.বি.এন ব্রীক্সকে সাত লাখ টাকা, নারায়ণপুর এলাকার এ.বি.সি ব্রীক্সকে ছয় লাখ ৪০ হাজার টাকা, হাসপাতাল রোডের এ.এম.বি ব্রীক্সকে আট লাখ টাকা, ডাংমড়কা এলাকার এম.আর.এন ব্রীক্সকে আট লাখ টাকা, বি.এস.বি ব্রীক্সকে সাত লাখ ৬০ হাজার টাকা, এন.বি.এল ব্রীক্সকে আট লাখ টাকা, এইস.এল.বি ব্রীক্সকে সাত লাখ টাকা, স্বরুপপুর এলাকার এ.বি.সি ব্রীক্স ছয় লাখ টাকা ও মানিকদিয়াড় এলাকার এ.এল.এল.বি ব্রীক্সকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট ৭৫লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ এসব ইটভাটাগুলি ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

অভিযানে নেতৃত্বদানকারী পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, অনুমোদনহীন ইটভাটাগুলো উচ্ছেদ করা হবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর গাফফরুজ্জামানসহ র‌্যাব সদস্য ও পরিবেশ অধিদফতর কুষ্টিয়ার পরিচালক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার একই ভ্রাম্যমাণ আদালত দৌলতপুরের তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news