ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার স্থানীয় মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি কতৃক রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনসাধারন অংশ নেন।
বিএনপি ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, বিএনপি নেতা এনায়েত করিম তোকি ও আশরাফুল হক, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদা, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও একেএম মাসুম, কৃষকদল নেতা দুরুল হুদা, আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম রেজা ও সম্পাদক নাসিরউদ্দীন, ব্যবসায়ি নেতা নাজমুল হুদা খান রুবেল ও মজিবুর রহমানসহঅন্যরা।
মানববন্ধন থেকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসিপাড়াসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানানো হয়।



