IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীর
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত

ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত

ধূমকেতু প্রতিবেদক : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীতে ১০ নভেম্বর হতে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে আজ বুধবার (১১ নভেম্বর) মহানগরীর ১৩,২০ ও ২২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালিত হবে।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল, ঝোপঝাড়সহ মশার প্রজনন স্থানে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৩০টি ওয়ার্ডের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

নগরীর ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রশাসকের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, প্রশাসকের এমন জনবান্ধন কাজগুলো নিয়মিত ও ধারাবাহিকভাবে চলমান থাকুক।

নগরীর ২২ নং ওয়ার্ডের আরেক বাসিন্দা শান্তু কুমার বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় রাসিক প্রশাসকের এমন উদ্যোগ নগরবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। নগরবাসীর কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা।

এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্যারের নির্দেশনায় রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম গতকাল থেকে আবারো শুরু করা হয়েছে। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

এ সময় রাসিকের পরিচ্ছন্ন বিভাগ, মশক শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31