ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : গোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পৌর শহরের ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে, জেলা বিএনপির কার্যালয়ের সংলগ্ন সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। মিছিল এর পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিলন হোসেন রঞ্জু এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক, সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। তিনি আরো বলেন, হাসিনা নাকি এই বাংলাদেশে আসছে আমরাই চাই সে আসুক এদেশে তার কুর্মের বিচার হবে এই মাটিতে। দেশের শান্তিশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ অবস্থান অব্যাহত থাকবে।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মইনুল ইসলাম রাষ্ট্র, সিনিয়র যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন ছানু, আহসান হাবীব উজ্জ্বল, যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল হাকিম, সিরাজগঞ্জ সদর উপজেলার সদস্য সচিব মোঃ রুবেল আহমেদ, সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ওমর ফারুক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



