IMG-LOGO

মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপসিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই স্থানে বিস্ফোরণগোমস্তাপুরে সড়কে ঝরলো মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রাণমহাদেবপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, অতঃপর প্রাণনাশের হুমকীর অভিযোগগোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ,আধা ঘণ্টা যান চলাচল বন্ধ‘হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে’‘পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই’বাগমারায় বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের ইন্তেকাল
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’

‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম বলেছেন, দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভীতি সৃষ্টি করা যাবে না। সাহস থাকলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাদের ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনকে উদ্দেশ করে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে শেখ তানভীর বারী হামিম লেখেন, কলকাতার নিষিদ্ধ পল্লিতে অবস্থানরত সাদ্দাম গং হয়তো ভুলে গেছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। গত ১৬ জুলাই ছাত্রলীগের নিপীড়কদের কান ধরে ওঠবস করিয়ে, নাকে খত দেওয়ানোর পাশাপাশি মারধর করে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিলেন শিক্ষার্থীরা।

তিনি আরও লেখেন, ‘জঙ্গি স্টাইলে ভিডিও বার্তা দেওয়া সাদ্দামকে বলি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি ককটেল ফুটিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভয় ধরানো যাবে না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জঙ্গি মাতা হাসিনাকে চোখে চোখ রেখে ফ্যাসিবাদ বলেছিল।’

সাদ্দামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, সৎ সাহস থাকলে তাদের মুখোমুখি হতে হবে। মুখোমুখি হওয়ার কিংবা নিজের মুখ দেখানোর সাহসও হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘তুমি জঙ্গি স্টাইলে সন্ত্রাসবাদ চালালে, আমরা মাটির ১০০ হাত নিচে থেকেও তোমাদের ও তোমাদের দোসরদের বের করে আইনের মুখোমুখি করব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31