IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারের উচ্চ বিদ্যালয় মার্কেটের ঘর ভাড়াকে কেন্দ্র করে আদালতে দায়েরকৃত প্রতিপক্ষের চুরি মামলায় পুলিশের নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেন অত্র মার্কেটের ফিড ও ফার্নিচার ব্যবসায়ী মো: আব্দুল মালেক বাবুল। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মোহনপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, চুরি মামলায় মালামাল জব্দ ও সংশ্লিষ্ট দুইজনকে পুলিশ আটকের পর থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় গভীর শঙ্কা প্রকাশ করেন আব্দুল মালেক বাবুল। এ মামলায় বাবুলকে প্রধান আসামী করা হয়েছে।

​লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মালেক উল্লেখ করেন, কেশরহাট বাজার উচ্চ বিদ্যালয় মার্কেটের ঘর ভাড়া নিয়ে তিনি দীর্ঘ দিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। সাম্প্রতিককালে ব্যবসার প্রসারের জন্য আরেকটি ঘর ভাড়া নিতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলাম নিজামের সাথে তাঁর বিরোধ সৃষ্টি হয়, যা পরবর্তীতে মামলা পর্যন্ত গড়ায়। প্রতিপক্ষ নিজাম তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করলে তিনিও আইনি প্রতিকারে আইনি পদক্ষেপ গ্রহণ করেন।

​সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত রোববার মোহনপুর থানা পুলিশ একটি মামলার তদন্তের অংশ হিসেবে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যায়। এ সময় পুলিশ কিছু হারানো ফার্নিচার ও মেশিনারিজ উদ্ধারের কথা বলে। এসময় ব্যবসায়ী মালেক পুলিশকে জানান, প্রতিপক্ষ মামলার বাদি নিজামের ছেলে তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে গোপনে কিছু ফার্নিচার বিক্রি করেছিলেন। যা তিনি খোঁজ নিয়ে জানতে পারেন। পরবর্তীতে বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রমান সাপেক্ষে ক্রেতা ও বিক্রেতাকে মালামালসহ আটক করে থানা হেফাজতে নেয়। সংবাদ সম্মেলনে প্রমান হিসেবে মালামাল বিক্রির সাথে নিজামের ছেলের ছবি উপস্থাপন করেন বাবুল।

​সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, এই মামলায় বর্তমানে তিনিসহ মোট ৭ জন আসামী জামিনে রয়েছেন। মামলায় ২ নম্বর আসামী করা হয় কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে।

​এদিকে, মোহনপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মালেক বলেন, মামলার সঠিক তদন্ত ও হারানো মালামাল উদ্ধারে পুলিশের প্রাথমিক ভূমিকা সঠিক থাকলেও পরবর্তী পদক্ষেপে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে কি না—তা নিয়ে তাঁর মনে তীব্র শঙ্কা তৈরি হয়েছে। তিনি উক্ত মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও সঠিক তদন্ত নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31