ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১৪তম ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর এক অভিযাত কমিউনিটি সেন্টারে এ নিলাম (অকশাল) অনুষ্ঠিত হয়।
আরশি অটো মোবাইলের (আরশি মেডিকেল সাপ্লায়ার) উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটাপাড়া যুবসংঘ’র সভাপতি নাসির উদ্দিন ও বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া প্রেমিক আল আমিনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন টাইটেল স্পন্সার ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক কামরুজ্জামান সুমন।
তিনি বলেন, শরীর ও মন সুস্থ রাখাসহ তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং সুষ্ঠু সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা দেহ ও মন সতেজ রাখে এবং হতাশা কমায়। তরুণদের মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে এটি কার্যকর ভূমিকা পালন করে। দলগত চর্চা, শৃঙ্খলা, সৃজনশীলতা এবং জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করে। শেষে তিনি এই লীগের বিভিন্ন পর্যায়ের কৃতি খেলোয়াড়কের প্রতি পুরস্কার ঘোষণা করেন এবং এই লীগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিকেএসপির উর্ধ্বতন কর্মকর্তা খাদেমুল ইসলাম, মহানগর যুবদল যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. আরিফুজ্জামান আরিফ, মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী জসিম উদ্দিন সরকার। বক্তব্য রাখেন সেলিম শাহজাদা, জাকিউর রশীদ সঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন ভাটাপাড়া যুবসংঘের খেলোয়াড়, কর্মকর্তা ও নিলামগ্রহণকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।



