IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’

‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের পুঁজিবাজার একসময় পুরোপুরি ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অরাজনৈতিক ও স্বাধীন নতুন কমিশন গঠনের মাধ্যমে পুঁজিবাজারে প্রয়োজনীয় সংস্কার ও শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

আজ রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এই কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে বিগত সময়ের পুঁজিবাজার পরিস্থিতির সমালোচনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেট কমপ্লিটলি ক্যাসিনোতে পরিণত হয়েছিল। আমরা যখন রিফর্ম করলাম, রেগুলেট করলাম, একটা নিউ সেট অব কমিশন করলাম ইন্ডিপেন্ডেন্টলি, নন পলিটিকাল।”

কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “আমরা এক কোটি এমপ্লয়মেন্টের কথা বলেছি। এটি আমাদের একটি বড় আকাঙ্ক্ষা ও লক্ষ্য, কারণ আমরা মনে করি দেশে এক কোটি মানুষের চাকরি দেওয়ার প্রয়োজন রয়েছে।” এই লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি খাতের পাশাপাশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) সমন্বয় ঘটানো হচ্ছে বলে তিনি জানান।

পাঁচ বছর মেয়াদি এই কৌশলগত কাঠামো হঠাৎ করে তৈরি করা হয়নি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০১৬ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’, পরবর্তী সময়ে ২৭ দফা এবং আন্দোলনের শরিকদের মতামতের ভিত্তিতে প্রণীত ৩১ দফার ধারাবাহিকতায় এই পরিকল্পনা সাজানো হয়েছে।

বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা এই কৌশলগত কাঠামোর সঙ্গে একমত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ‘পুনরুদ্ধারের পর্যায়’ হিসেবে বর্ণনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার এখন অর্থনীতির বিভিন্ন সংকট সামাল দিতে ‘ফায়ার ফাইটিং’ করছে।

জ্বালানি আমদানির ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, “একটা তেলের লট, গ্যাসের লট কিনতে আমাদের রক্তক্ষরণ হয়। দুই গুণ, তিন গুণ বেশি দামে কিনছি। ইমপোর্টিং ইনফ্লেশনের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।” তবে সরকারের বিভিন্ন শুল্ক ছাড় ও পদক্ষেপের ফলে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে দাবি করে তিনি জানান, মূল্যস্ফীতি আরও কমিয়ে আনার লক্ষ্য রয়েছে। সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বর্তমানে প্রবৃদ্ধি কিছুটা কম থাকলেও তা মেনে নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

সরকার পরিচালনায় সম্পূর্ণ স্বচ্ছতা বা ‘ওপেন গভর্নমেন্ট’ নীতির ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, “এখানে লুকানোর কোনো প্রয়োজন নেই। লুকিয়ে কোনো সরকার চালানো যায় না এবং লুকাতে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সরকার।”

ব্যাংকিং খাতের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের টাকার গ্যারান্টি আমরা দিচ্ছি। টাকা আপনারা ফেরত পাবেন।” ইতিমধ্যে ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা ফিরতে শুরু করেছে এবং ব্যাংকে নিট আমানত বাড়ছে বলেও তিনি দাবি করেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, দেশে অনেক পরিকল্পনা নেওয়া হলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন হয় না এবং পরিকল্পনার মধ্যেও নানা ত্রুটি থাকে। এ কারণে পরিকল্পনার মধ্যে সমন্বয় ও বাস্তবায়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনি ইশতেহার ও পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর আলোকে কর্মসূচি এবং গুচ্ছ প্রকল্প নেওয়া হচ্ছে; যাতে প্রকল্পগুলো বিচ্ছিন্নভাবে গ্রহণ না করে সমন্বিতভাবে বাস্তবায়ন করা যায় এবং কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়।” বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সচিব মনজুর হোসেন কর্মশালায় সভাপতিত্ব করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ