IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা
Home >> রাজনীতি >> নৌকার মাঝি হতে চান বাবুল আক্তার

নৌকার মাঝি হতে চান বাবুল আক্তার

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে আসন্ন রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার মাঝি হতে চান তরুন উদীয়মান সমাজসেবক বাবুল আক্তার বাবু। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য ইতি মধ্যে ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়ীতে গিয়ে ভোটারের সাথে কথা বলছেন। তাদের সুখ দুঃখের কথা শুনছেন।

তিনি বৈশ্বিক মহামারী করোনায় যখন সাধারণ খেটে খাওয়া মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছিল তখন তাদের পাশে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন। এই হাঁড় কাঁপানো কঁনকঁনে শীতে ছিন্নমূল অসহায় মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে ছুটে যাচ্ছেন। রসুলপুর ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই নাম আগামী ইউপি নির্বাচনে নৌকার মাঝি হিসাবে বাবুল আক্তার বাবুর।

বাবুল আক্তার বাবু বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে জ্ঞান হওয়ার পর থেকে আওয়ামী পরিবারের সাথে যুক্ত। সেই থেকে রাজনীতিতে পথচলা। দলের ও জনগণের চাহিদা অনুয়ায়ী আগামী ইউপি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’ তিনি বলেন, ‘দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হব। নির্বাচিত হলে রসুলপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।’

তিনি বিশ্বাস করেন শুধু ব্যক্তিগত সহযোগীতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়ন করতে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সমাজ সেবক বাবুল আক্তার বাবু এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন।

বাবু নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন গঠন করতে চান।

বাবু আরো বলেন, দল আমাকে নৌকা প্রতীক দিলে ইনশাআল্লাহ আমি অবশ্যই নির্বাচন করবো এবং বিজয়ী হবো। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকার মাঝি হতে চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930