ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য রহনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস তার ইশতেহার ঘোষনা করেছেন। সোমবার বিকালে রহনপুর কলোনী মোড়স্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ইস্তেহার ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার,যুগ্ন সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস প্রমুখ।
ইশতেহারে পৌরসভার উন্নয়নের ১৪টি বিষয়সহ বিশেষ তিনটি বিষয় উল্লেখ করা হয়।


