IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাদকবিরোধী অভিযানে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আরও ৪০ হাজারের শপথপ্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটকভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলসম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভাঅতিরিক্ত দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, খতিয়ে দেখার নির্দেশ জ্বালানি মন্ত্রীর‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
Home >> জাতীয় >> টপ নিউজ >> করোনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলীর মৃত্যু

করোনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলীর মৃত্যু


ধূমকেতু নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জাদুঘরের আরেক ট্রাস্টি সারওয়ার বলেন, সোমবার বেলা ১১টার আগে আগে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সারওয়ার আলী জানান, সোমবার বিকালে তারিক আলীর মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে ট্রাস্টি ও জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদন করেন।

আসরের নামাজের পর জিয়াউদ্দিন তারিক আলীকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

একাত্তরের যে গানের দল বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে, সেই দলের সদস্য ছিলেন তারিক আলী। নিভৃতচারী এই মানুষটি জীবনভর নিজেকে রেখেছেন প্রচার থেকে দূরে।

যাদের অক্লান্ত পরিশ্রমে মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে উঠেছে তাদের একজন তারিক আলী। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই ছিল তার সারাজীবনের লড়াই।

জিয়াউদ্দিন তারিক আলী রবীন্দ্রসংগীত সম্মিলিন পরিষদ ও ছায়ানটের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ