IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
Home >> রাজনীতি >> মহিলা লীগ আ.লীগের সহযোদ্ধা : এনামুল হক

মহিলা লীগ আ.লীগের সহযোদ্ধা : এনামুল হক

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ১৬ নং সোনাডাঙ্গা ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোনাডাঙ্গা মহিলা লীগকে শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সংগঠনে কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেল ৩ টায় সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলন উপরক্ষে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি জহুরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক রশিদা বিবির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, মহিলা আওয়ামী লীগের সহযোদ্ধা। আওয়ামী লীগকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের ভূমিকা অপরিসীম। তাই মহিলা লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে হবে। দেশের প্রায় অর্ধেকের বেশি ভোটার মহিলা। তাদের সেই সংগঠন শক্তিশালী হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে। সংগঠনের সার্থে প্রতিটি ইউনিয়নে মহিলা লীগের কমিটি ঘোষনা করতে হবে। দ্রæত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার আহŸান জানিয়েছেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, সোনাডাঙ্গা ইউনিয়ন মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সবিতা রানী, ওয়ার্ড সভাপতি মমতা বিবি প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ এবং মহিলা লীগে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে জহুরা বেগমকে সভাপতি এবং সবিতা রানীকে সাধারণ সম্পাদক এবং রশিদা বিবিকে সহ-সভাপতি করে সোনাডাঙ্গা ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31