IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পঞ্চম ধাপের পৌরসভায় ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

পঞ্চম ধাপের পৌরসভায় ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় ৩০ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। একইসঙ্গে ৩টি উপজেলা পরিষদ ও ১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

৩১ জানুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম, সিলেট ও রংপুর; দুপুর ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল এবং দুপুর ২টায় ঢাকা ও ময়মনসিংহ পৌরসভার প্রার্থীদের গুলশান কার্যালয়ে থেকে ‘দলীয় প্রত্যায়নপত্র’ হস্তান্তর করা হবে। এসব প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম পর্যায়ে অনুষ্ঠিতব্য ৩০টি পৌরসভায় মেয়র পদে ও ৩টি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে এবং ১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

৩০টি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনয়ন পেলেন যারা- রংপুরের হারাগাছে মোনায়েম হোসেন ফারুক, জয়পুরহাটে শামছুল হক, বগুড়ায় রেজাউল করিম বাদশা, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাসউদা অফরোজ হক সুচি, রাজশাহীর চারঘাটে জাকিরুল ইসলাম, দূর্গাপুরে জার্জিস হোসেন (সোহেল), ঝিনাইদহের মহেশপুরে আমিরুল ইসলাম খান, কালীগঞ্জে মহাবুবার রহমান, যশোরের কেশবপুরে আব্দুস সামাদ বিশ্বাস, যশোরে মারুফুল ইসলাম, ভোলায় হারুন অর রশিদ (টুম্যান), চরফ্যাশন মোহাম্মদ হুমায়ুন কবির, জামালপুরের দেওয়ানগঞ্জে সাদেক আকতার নেওয়াজী, ইসলামপুরে রেজাউল করিম ঢালী, মাদারগঞ্জে আব্দুল গফুর, জামালপুরে শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহের নান্দাইলে এএফএম আজিজুল ইসলাম (পিকুল), কিশোরগঞ্জের ভৈরবে মো. শাহীন, মানিকগঞ্জের সিংগাইরে খোরশেদ আলম ভূইয়া, মাদারীপুরের শিবচরে রফিকুল ইসলাম, মাদারীপুরে জাহান্দার আলী মিয়া, হবিগঞ্জে এনামুল হক সেলিম, চাঁদপুরের মতলবে এনামুল হক বাদল, শাহরাস্তিতে ফারুক হোসেন মিয়াজী, লক্ষ্মীপুরের রায়পুরে এবিএম জিলানী, চট্টগ্রামের মীরসরাই নুর মোহাম্মদ, বারইয়ারহাটে দিদারুল আলম মিয়াজী, রাউজানে আবু জাফর চৌধুরী, রাঙ্গুনিয়ায় হেলাল উদ্দিন শাহ ও নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় শওকত চৌধুরী।

৩টি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে রাজশাহীর পবায় মামুনুর সরকার (জেড), ঝিনাইদাহের শৈলকুপায় হুমায়ুন বাবর, ফরিদপুরের মধুখালীতে গোলাম মনসুর (নান্নু) এবং ১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পটুয়াখালী কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নে জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।এ নিয়ে পাঁচ ধাপে ২০৬টি পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31