IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> টাঙ্গাইলে সংঘর্ষের ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

টাঙ্গাইলে সংঘর্ষের ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

ধূমকেতু নিউজ ডেস্ক : টাঙ্গাইলে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন এনায়েত করিম বিজয় নামের এক সাংবাদিক। হামলার সময় সেখানে কয়েকজন পুলিশ সদস্য থাকলেও তারা কোনো দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলার বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিবাদমান একটি জমিতে ঘর তোলা নিয়ে গ্রামের দু’পক্ষের বাদানুবাদের সময় ওই সাংবাদিকের ওপর এ হামলা চালানো হয়।

আহত সাংবাদিক এনায়েত করিম বিজয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি হিন্দু পরিবারের বিরোধ চলে আসছে। রোববার সকালে ওই জমিতে হিন্দু পরিবারটি ঘর তোলার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাদের বাধা দেন। কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবিও স্থানীয়দের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে একদল বাড়ি করার পক্ষে ও অপরপক্ষ তাদের বাধা দিতে থাকেন। এ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বেধে যায়।

ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে ছবি তুলছিলেন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়। উত্তেজনা সৃষ্টি হলে কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিক বিজয়ের গায়ে হাত তোলেন। তারা এলোপাতাড়ি বিজয়কে মারধর করেন। তবে মাথায় হেলমেট থাকায় তিনি কোনোমতে রক্ষা পান। পরে স্থানীয় চেয়ারম্যান তাকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত সাংবাদিক এনায়েত করিম বিজয় বলেন, ‘ইউপি চেয়ারম্যান খবর দেয়ায় আমি সেখানে যাই। সেখানে গিয়ে ঘটনার ছবি তুলছিলাম। হঠাৎ অনেক লোক জড়ো হয় সেখানে। তারা সেখানে পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। হঠাৎ স্থানীয় মুসলমানদের পক্ষ থেকে কিছু লোক এসে আমাকে ভীষণ মারতে থাকেন। হেলমেট পরা থাকায় আমি কোনোমতে প্রাণে রক্ষা পাই। তারা আমার সারা শরীরে মেরেছেন। আমি ব্যথায় নড়তে পারছি না।’

ঘটনাস্থলে থাকা বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল বলেন, ‘সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। আমরা তিনজন বাইরে ছিলাম। এর মধ্যেই হামলার এই ঘটনাটি ঘটে। পরে আমরা জনগণকে ঠেলে ভেতরে গিয়ে সাংবাদিক এনায়েত করিম বিজয়কে উদ্ধার করি। ওসি, এসিল্যান্ডসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে আসবেন। তারা আসার পর ব্যবস্থা নেয়া হবে।’

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ।

কাউলজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি বলেন, ‘সাংবাদিক বিজয় আমার পূর্ব পরিচিত। পাশাপাশি গ্রামের মানুষ। ওই পরিবারটি ইউনিয়ন পরিষদের জায়গার গাছ কেটে সেখানে ঘর তোলার চেষ্টা করে। এতে স্থানীয়রা তাদের বাধা দেন। চেয়ারম্যান হিসেবে আমিও বাধা দেই। আমি এসময় সাংবাদিক বিজয়কে ডেকে আনি। তিনি সেখানে এসে ছবি তুলছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে সরে যাওয়ায় সাংবাদিক বিজয়ের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এজন্য আমি ভীষণ দুঃখিত ও মর্মাহত।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি হিন্দু পরিবারের বিরোধ চলে আসছে। মারামারির সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তবে ওই স্থানে কোনো সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে, এমন অভিযোগ তিনি পাননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31