IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> জাতীয় >> বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন মুণ্ডমালা পৌর মেয়র সাইদুর

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন মুণ্ডমালা পৌর মেয়র সাইদুর

ধূমকেতু প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন তানোর উপজেলার মুণ্ডমালা পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র সাইদুর রহমান। শুক্রবার ৪০০ নেতাকর্মী নিয়ে মেয়র সাইদুর রহমান টুঙ্গিপাড়ায় উপস্থিত হন।

শুক্রবার পৌছিয়ে প্রথমে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন পৌর মেয়র সাইদুর রহমান। পরে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর মেয়রের নেতৃত্বে পৌরসভার সকল কাউন্সিলরা একে একে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সবাই মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করা হয়। 

জিয়ারত শেষে মেয়র সাইদুর রহমান বলেন, মুণ্ডুমালা পৌরসভার মেয়রের চেয়ারটি আমার নয়, এটি পৌরবাসীর। এখন থেকে পৌরবাসীর সেবার জন্যই আমি। আগেও আমি সবার পাশে ছিলাম, এখনো তাদের পাশে থাকতে চাই। এজন্য সবার নিকট দোয়া চাই।

আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি যে, সাধারন জনগণ আমাকে বিশ্বাস করে যে গুরু দায়িত্ব অর্পন করেছেন, সেই দায়িত্ব যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পৌরবাসীর অনেক দাবি রয়েছে। অবহেলিত এই পৌরসভাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে চাই। 

এসময় উপস্থিত ছিলেন, মুণ্ডুমালা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান বাবলু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব রহমান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বুলবুল, সংরক্ষিত নারী কাউন্সিলর আকলিমা বিবি, রাফিয়া বেগম ও রুমেলা, কলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম, সমাজসেবক আব্দুল লতিফ সরদার, নওশের উদ্দিন, হেলাল উদ্দিন প্রমুখ। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31