IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু
Home >> খেলা >> চুটিয়ে চুটিয়ে প্রেম, অত:পর কাটিং করে বিয়ে

চুটিয়ে চুটিয়ে প্রেম, অত:পর কাটিং করে বিয়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে প্রেম করে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বেন কাটিং ও তার বান্ধবী ক্রিকেট উপস্থাপক এরিন হল্যান্ড। শনিবার নিউসাউথ ওয়েলসে বিয়েবন্ধনে আবদ্ধ হন এই জুটি।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন কাটিং ক্রিকেট উপস্থাপক এরিন হল্যান্ডকে শনিবার বিকালে বিয়ে করেন।

গত বছরই বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল এই জুটির; কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে দুইবার বিবাহ স্থগিত করা হয়। এরিন বারবার বলেছিল যে, তার পরিবার এবং বন্ধুদের উভয়েরই নিরাপত্তা দেখতে হয়েছে।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে খেলা বেন কাটিং বিয়ে করলেন অস্ট্রেলিয়ার সাবেক মিস ওয়ার্ল্ড এরিন হল্যান্ডকে।

বিয়ের পর বেন কাটিং বলেন, আমরা আত্মীয়স্বজনদের নিরাপত্তার কথা চিন্তা করে কয়েক দফা বিবাহের দিনক্ষণ পরিবর্তন করেছি। তারা আমাদের পাশে থাকায় আমরা কৃতজ্ঞ।

বেন কাটিং অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টি-টোয়েন্টি আর ৪টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান। জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার বেশ জনপ্রিয় টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।

ভারতের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়েলস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। খেলছেন বিগ ব্যাশে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ১৬৬ ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে ২ হাজার ৩১৯ রান সংগ্রহের পাশাপাশি পেস বোলিংয়ে ১২৭ উইকেট শিকার করেন বেন কাটিং।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31