IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ফাকাগুলি

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ফাকাগুলি

ধূমকেতু নিউজ ডেস্ক : বাগেরহাট পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খান তানভির হোসেন লিপনের বাড়িতে হামলা ও ফাকাগুলি বর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে।লিপনের কর্মচারী ইকবালকে মারধরের পরে তাকে মেরে ফেলারও হুমকী দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন ও আহত ইকবালের স্ত্রী মনিরা বেগম একটি অভিযোগ দায়ের করেছেন।দুটি বিষয়েই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ।

আওয়ামী লীগ নেতা খান তানভির হোসেন লিপন বলেন, পূর্ব শত্রুতার জেরে খারদ্বার এলাকার সুমন পাইক, রাসেল ফকির, হাফিজ ফকির, সুমন হাওলাদার, হারুণ ফকির ও শহিদ শেখ বুধবার সন্ধ্যায় বাগেরহাট শহরের খারদ্বারস্থ আমার নিজ বাড়িতে প্রবেশ করে রাজমিস্ত্রি ইকবাল হাওলাদারকে বেধরক মারপিট করে।পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমি বাড়িতে গেলে বাড়ির পূর্ব পাশে ড্রেনের নিকট এসে আমাকে গালিগালাজ ও মারপিটের ভয় দেখায়। এক পর্যায়ে কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে আমাকে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায় তারা। এই অবস্থায় আমি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে ইকবালকে মারধরের ঘটনায় তার স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সন্ধ্যার সময় খান তানভির হোসেন লিপনের বাড়ির মধ্যে প্রবেশ করে সুমন পাইক, রাসেল পাইক, হাফিজ ফকির, রুবেল ফকির ও তোরান হোসেন আমার স্বামীকে বেধরক মারপিট করে। রামদা দিয়ে আমার স্বামীর মাথায় কোপ মারে। তার প্যান্টের পকেটে থাকা ৭২ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।পরে স্থানীয়রা উদ্ধার করে আমার স্বামীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।আমি আমার স্বামীর উপর হামলার বিচার চাই।

আহত ইকবাল খারদ্বার এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।সে এলাকায় রাজ মিস্ত্রির কাজ করতেন।হামলার পর থেকে ইকবাল বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ইকবালের স্ত্রী মনিরা বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31