IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> বাউয়েটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাউয়েটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

রোববার স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি জাতীয় পতাকা উত্তোলন করেন ও অর্ধনোমিত করে রাখেন। পরে জাতীয় পতাকাকে সালাম প্রদান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।

এসময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লে. কর্ণেল শেখ শামীম হোসেন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষে ছাত্র-ছাত্রীগণ।

পরে বিশ্ববিদ্যালয়ের স্কাইলাইট হলে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের প্রভাষক এসএম জাকারিয়া এর উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ।

বক্তারা বলেন, ‘ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা লাভের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। এটা আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয়। এ আন্দোলন জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে সারা বিশ্বে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা লাভ করেছে।’

এছাড়া বাউয়েটের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর শহীদের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31