IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> লাইফস্টাইল >> হজমের সমস্যায় ৬টি সহজ সমাধান

হজমের সমস্যায় ৬টি সহজ সমাধান


ধূমকেতু নিউজ ডেস্ক : হজমের সমস্যা যে কারো হতে পারে। একটু বেশি খেয়ে ফেললে কিংবা স্বাভাবিকের চাইতে একটু বেশি তেলেভাজা জাতীয় খাবার বা মশলাদার খাবারের অভ্যাস থাকলে কিছু দিন পর পরই হজমের সমস্যায় অনেককেই পড়তে দেখা যায়।

এই রকম হজমের সমস্যার সমাধানের জন্য কয়েকটি প্রাকৃতিক সহজ উপায় রয়েছে। কিছু অভ্যাসে বদল এনে আর কয়েকটি নতুন অভ্যাস গড়ে তুলে হজমশক্তি বাড়িয়ে নেওয়া যায় খুব সহজেই। আর একটু নিয়ম মেনে চলতে পারলেই মুক্ত থাকা যায় হজম সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে। আসুন এ বার এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক…

১) খাবার ভাল করে চিবিয়ে খান: অনেকেই খাবার দুয়েকবার চিবিয়ে গিলে ফেলেন। এতে করে হজমের সমস্যা অনেক বেশি বেড়ে যায়। এই কাজটি হজমের সমস্যা বাড়িয়ে তোলে। তাই খাবার খাওয়ার সময় যতোটা বেশি চিবিয়ে খাওয়া যায় ততোই আপনার হজমের জন্য ভাল।

২) খাবার পাতে শাক-সবজির পরিমাণ বাড়িয়ে দিন: শাক-সবজি খেলে হজমের সমস্যা আপনাআপনিই অনেকটা কমে আসে। কারণ, শাক-সবজি দ্রুত হজম হয় এবং হজমশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। সব চেয়ে ভাল হয় যে সব সবজি কাঁচা খাওয়া যায়, সেগুলি যদি খাওয়া যায়। এতে হজমশক্তি আরও উন্নত হয়।

৩) গ্রিন টি খাবার অভ্যাস করুন: হজমশক্তি বাড়ানো এবং হজমসংক্রান্ত সমস্যা এড়াতে গ্রিন টি এর তুলনা নেই। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই গ্রিন টি হজমশক্তি বাড়ায় এবং আমাদের পরিপাকতন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে। যদি হাতের কাছে গ্রিন টি না পান তবে আদা চা পান করে নিতে পারেন। এতেও অনেক ভাল ফল পাবেন।

৪) ক্যালসিয়াম যুক্ত খাবার খান: ক্যালসিয়াম আমাদের হজমশক্তি উন্নত করতে বিশেষভাবে কার্যকর। ক্যালসিয়াম আমাদের পরিপাকতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতেও বেশ সহায়তা করে।

৫) ঝাল খাবার খান: গ্রিন স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে, লঙ্কার ক্যাপসাইসিন হজমশক্তি ভাল করতে অনেক বেশি কার্যকরী। খাবার বুঝে শুনে একটু ঝাল দিয়ে খেতে পারলে স্বাভাবিকভাবেই হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

৬) প্রসেসড খাবার খাওয়া বন্ধ করুন: টিনজাত প্রসেসড খাবার খেলে হজমে সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কারণ খাবারগুলো যখন প্রসেস করা হয় তখন অনেক কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। এইসকল প্রসেস করা খাবারের কারণে হজমে সমস্যা পাশাপাশি পরিপাকতন্ত্র তার কর্মক্ষমতা হারাতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930