IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহত
Home >> রাজশাহী >> জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটির প্রথম সভা

জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটির প্রথম সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল।

সভায় আয়-ব্যয়, ২০২০-২১ অর্থ বছরের বাজেট, বিভিন্ন শাখা সমিতি, ক্রীড়া পুঞ্জি ও দলগত খেলায় রেলিগেশন সম্পর্কে বিস্তারিত আলোচনান্তে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর-২০ ও জানুয়ারী মাসের আয়-ব্যয়, সংযোজন বিয়োজন করে বিভিন্ন শাখা সমিতি, ক্রীড়া পুঞ্জি অনুমোদন করা হয়। এছাড়াও দলগত খেলাগুলির মধ্যে ফুটবল, ক্রিকেট, খোখো ও বাস্কেটবল লীগ খেলাগুলো প্রথম পর্যায়ে রেলিগেশন পদ্ধতির আওতায় আনার সিদ্ধান্ত গৃহত হয়। এসব সিদ্ধান্ত অচিরেই কার্যকর হবে বলে সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল বলেন সবকিছুই অনুমোদন করা হল তবে ২০২০-২১ অর্থ বছরের বাজেট সংযোজন সংশোধন করে পরবর্তী সভায় পেশ করার সংশ্লিষ্ট কমিটিকে অনুরোধ জানান। খেলাধুলার বৃহত্তর স্বার্থে এই প্রথম সভায় নব-নির্বাচিত যুগ্ম-সম্পাদক (ক্রীড়া) রাসেল জামান সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন। যা সংস্থার ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। এভাবে সংগঠকগন সংস্থার খেলাধুলার স্বার্থে অর্থ যোগন দিলে কোন খেলা আয়োজন করতে হিমসিম ও পরাধিন থাকতে হবে না। এভাবে অন্য সংস্থাগুলির সংগঠকগন এগিয়ে আসলে বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলিও কারো মুখাপেক্ষি হবে না।

এ ছাড়াও সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, নির্বাহী সদস্য তৌরিদ আল মাসুদ রনি ও মামুনুর রশিদ হ্যান্ডবল লীগ পরিচালনার জন্য ২ লাখ টাকা এককালীন অনুদান প্রদান করার অঙ্গিকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি মুহাম্মদ শরিফুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবাগত সহ-সভাপতি ডাবলু সরকার, মোস্তাক হোসেন, রমজান আলী, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) নাজমীর আহমেদ আমান, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেলসহ ২৬ জন সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31