IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকে
Home >> খেলা >> টপ নিউজ >> মাকে বাঁচাতে ক্রিকেটে ফিরতে চান শাহাদাত

মাকে বাঁচাতে ক্রিকেটে ফিরতে চান শাহাদাত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চান পাঁচ বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশের পেসার শাহাদাত হোসেন।

নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন তিনি। অসুস্থ মাকে বাঁচাতে ক্রিকেটে ফেরাটা তার জরুরি বলেও বোর্ডের কাছে জানান এ পেসার।

শনিবার ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করে পেসার শাহাদাত বলেন, ‘আমার শাস্তির মেয়াদ কমাতে দরখাস্ত লিখে সম্প্রতি বোর্ডের কাছে জমা দিয়েছি। বাকিটা এখন বোর্ডের বিষয়। আমি প্রতিযোগিতামূলক ক্রিকেটে শিগগিরই ফিরতে চাই। আমার অর্থের খুব প্রয়োজন। আমার মা মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। তার ওষুধ কিনতে আমি হিমশিম খাচ্ছি। আমি ক্রিকেট ছাড়া আর কিছুই জানি না।’

সতীর্থ আরাফাত সানিকে পেটানোর ঘটনায় নিষিদ্ধ শাহাদাত আরও বলেন, ‘ওই ঘটনার জন্য আমি অনুতপ্ত। আমি বিসিবিকে আশ্বস্ত করতে চাই– আমাকে সুযোগ দিলে কখনও এমন ঘটনার পুনরাবৃত্তি করব না। আর যদি করে ফেলি তো, বিসিবিকে আর মুখ দেখাব না। ’

উল্লেখ্য, ২০১৯ সালে জাতীয় লিগের ম্যাচে সতীর্থ খেলোয়াড় আরাফাত সানিকে মারধর করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন ক্রিকেটার শাহাদাত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানাও করে বিসিবি।

শেষ রাউন্ডের ওই ম্যাচে খুলনার বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে খেলেছিলেন শাহাদাত। ম্যাচ চলাকালীন বলের ঔজ্জ্বল্য বাড়ানো নিয়ে কথা বলার সময় শাহাদাত ক্ষিপ্ত হন সতীর্থ অফস্পিনার আরাফাত সানির ওপর। সানিকে শারীরিকভাবে আঘাত করেন শাহাদাত।

উপস্থিত ম্যাচ রেফারি আখতার আহমেদ তৎক্ষণাৎ শাহাদাতকে দুদিনের জন্য বহিষ্কার করেন।

এর পরই এ পেসারকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি। তবে এই শাস্তির শেষ দুই বছর হচ্ছে স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ আর অপরাধে না জড়ালে শাহাদাত তিন বছর পরেই ক্রিকেটে ফিরে আসার সুযোগ পাবেন।

আর সেই সুযোগটি নিতে চাইছেন এ পেসার।

এর আগেও ২০১৬ সালে নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেটার শাহাদাত। গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিষয়টি সে সময় আদালতেও গড়িয়েছিল।

বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহাদাত। টেস্টে ৭২, ওয়ানডেতে ৪৭ ও টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৫ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এই ক্রিকেটারকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31