ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী লীগ উমার ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টায় মহিলা ডিগ্রী কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সুচনা করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক শাহজাহান আলীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের বিদ্যুৎ,জালানী ও খনিজ সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শহীদুজ্জামান সরকার এম.পি।
প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিবুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুবলীগ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইমরুল কায়েশ বাদল, আব্দুস সালাম ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়া হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের ১ম অধিবেশন সমাপ্তি শেষে ২য় অধিবেশন চলছিল।


