IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

গোমস্তাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। গত সোমবার (০১ মার্চ) জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বরাবর তারা এ অভিযোগ করেন। এছাড়াও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে।

অভিযোগে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর হতেই গত ৫ বছরে বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন স্বেচ্ছাচারীভাবে নিজের খেয়াল-খুশি মতো পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার এমন আচরণে ক্ষুব্ধ সকল ইউপি সদস্য।

তারা জানান, এলজিএসপি, টিয়ার, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পে ইউপি সদস্যদেরকে প্রকল্প না দিয়ে চেয়ারম্যান নিজেই বাস্তবায়ন করেন। এমনকি প্রকল্পের টাকা তিনি হাতিয়ে নিয়ে কুক্ষিগত করেন এবং তার মন মতো প্রকল্প বাস্তবায়ন করেন। এমনকি গত ২৯ মাস থেকে ইউপি সদস্যদের ভাতা বন্ধ রেখেছেন তিনি। এতে অনেক ইউপি সদস্য মানবেতর জীবনযাপন করছে। অভিযোগকারী

ইউপি সদস্যরা জানান, সরকারের দেয়া বিভিন্ন প্রণোদনাসহ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদির তালিকা ওয়ার্ড সদস্যদের মাধ্যমে প্রস্তুত করার বিধান থাকলেও তিনি সম্পূর্ণ এককভাবে তালিকা করে যাচ্ছেন। দুইজন ইউপি সদস্যকে নিয়েই পরিষদের সব কাজ করছে।

অভিযোগপত্রে সাক্ষর রয়েছে, ০৩ নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান, ০৬ নং ওয়ার্ড সদস্য বকুল মিজ্ঞা, ০৭ নং ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম, ০৯নং ওয়ার্ড সদস্য বাসির আলীসহ ৮ জন ইউপি সদস্যের। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনের সাথে করা হলে তিনি জানান, ইউপি সদস্যরা তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তার সবগুলোই মিথ্যে। স্বার্থের আঘাত হওয়ায় তারা এসব অভিযোগ করেছে।যথাযথ কর্তৃপক্ষ এসব তদন্ত করলেই তার সত্যতা খুঁজে পাবে।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31