IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> খেলা >> রাজশাহী >> কাঁকনহাটে দুই দিনব্যাপি ফুটবল টুর্ণামেন্টের সমাপনী

কাঁকনহাটে দুই দিনব্যাপি ফুটবল টুর্ণামেন্টের সমাপনী

ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার পাঁচগাছিয়া মাঠে দুইদিনব্যাপি ৯ম বার্ষিকী শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট গতকাল শনিবার সন্ধ্যায় চুড়ান্ত পর্বের খেলার মধ্যে দিয়ে শেষ হয়েছে। পাঁচগাছিয়া যুব উন্নয়ন সমিতির আয়োজনে পৌর এলাকার পাঁচগাছিয়া মাঠে আয়োজিত এই টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করে। বিকেলে ঈশ্বরীপুর স্পোটিং ক্লাব ও প্রশাদপাড়া ফুটবল টিমের মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঈশ্বরীপুর স্পোটিং ক্লাব প্রশাদপাড়া ফুটবল টিমকে ট্রাইবেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এদিকে তৃতীয় স্থান নির্ধারনীতে সুন্দরপুর শাপলা স্পোটিং ক্লাব ট্রাইবেকারে আস্তাপুকুর পিপিলিকা যুব সংঘকে ৪-১ গোলে হারায়।

কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন শরীর ও মন উভয় ভাল থাকে, তেমনী মাদক থেকে দূরে থাকা যায়। এছাড়ার ক্রীড়ার মাধ্যমে দ্রুত পরিচিতি লাভ করা যায়। বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে এই ক্রীড়ার মাধ্যমে বিশ্বের দরবারে আরো বেশী করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

যে সকল দেশ বাংলাদেশকে চিনতা, সে সকল দেশ এখন খেলা নিয়ে চিন্তা করলে বাংলাদেশ নিয়ে ভাবে। তিনি আরো বলেন, তিনি এ পর্যন্ত কাঁকনহাট পৌর সভা থেকে শুরু করে আশে পাশে যত ধরনের খেলাধুলা হয় সব গুলোতেই প্রায় পৃষ্ঠোপোষকতা করেন। আগামীতেও তাঁর এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে বক্তব্যে উল্লেখ করেন মেয়র। পাঁচগাছিয়া যুব উন্নয়ন সমিতির সভাপতি কাজিম উদ্দীনের সভাপতিত্বে এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, সহ-সভাপতি আব্দুল মালেক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, যুবলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও কৃষকলীগ সভাপতি কল্লোল মোল্লা।

এছাড়াও পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী ইয়াসিন আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শরিফুল ইসলাম মোল্লা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান ও অত্র সমিতির সাধারণ সম্পাদক জামিল রায়হানসহ অন্যান্য সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে নগদ আটার হাজার, রানার-আপ দলকে তের হাজার এবং তৃতীয় স্থান অধিকারী দলকে সাত হাজার টাকা করে প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31